২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি’র সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের সাথে আইআরআই'য়ের একটি প্রতিনিধি দল সিইসির কার্যালয়ে সোমবার সাক্ষাৎ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সদস্যরা হলেন কান্ট্রি ডিরেক্টর মেরিলিন ইভানস এবং ইলেকশন কনসালটেন্ট লি পিটারসন।

সাক্ষাৎকালে তারা ভোটার তালিকা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সিইসি প্রতিনিধি দলকে নির্বাচনী আইন ও ভোটার তালিকার বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়া এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।