ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় গ্রামে রোববার সকালে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে টুঙ্গীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার ব্যক্তিগত গাড়ির চালক নিহত হয়েছেন।
রোববার সকালে নিজ গাড়িতে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির খান ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় তার কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালকের নাম আব্দুল কাদের বিশ্বাস।
পুলিশ সূত্র জানায়, উপজেলার নগরদিয়া গ্রামের জয় বাংলা থেকে মোড় নেওয়ার সময় ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস তার গাড়িকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদপুরের সহকারী কমিশনার মো. নাসিরউদ্দিন খান, পুলিশ সুপার আব্দুল জলিল, গোপিগঞ্জ সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. কাজী ফজলুল করিম এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
