দীর্ঘ দাবদাহের পর বহুল প্রতীক্ষিত বৃষ্টি থাকবে আরো একদিন
একটানা প্রচ- গরমের পর রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের ফলে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত ফসলের জন্যে উপকারে এসেছে।
ঢাকা আবহাওয়া অফিস বিডিনিউজকে জানায়, আগামী ৩৬ ঘণ্টা সারাদেশে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের ৩৪টি আবহাওয়া অফিসের মধ্যে ২৯ টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সব জেলায় বৃষ্টিপাত হলেও পাঁচটি জেলায় বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, ঢাকায় রোববার সকালে ১৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বনিু তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, ঝড়ো আবহাওয়ার কারণে আভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চলের ২৮ টি রুটে লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে।
