দেশে বয়স্ক শিক্ষার হার কমছে, বর্তমান হার মাত্র ৪১ ভাগ
বয়স্ক শিক্ষা কর্মসূচি বন্ধ করায় দেশের বয়স্ক শিক্ষার হার ক্রমাগত কমছে। বৃহস্পতিবার এক সেমিনারে বক্তারা এ কথা জানান।
ইউনেস্কো এবং ঢাকা আহসানিয়া মিশন নগরীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে ওই সেমিনার আয়োজন করে।
সেমিনারটি দুটি অধিবেশনে বিভক্ত ছিলো। এতে বলা হয়, ইউনেস্কো কমিশনের চালানো এক গবেষণায় দেখা গেছে, প্রকৃত পক্ষে বর্তমানে দেশে বয়স্ক শিক্ষার হার মাত্র ৪১ দশমিক ৫০ ভাগ।
স্বাগত ভাষণে বাংলাদেশে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি উলফগ্যাং ভলম্যান বলেন, ২০০০ সালে এই হার ৬৫ ভাগে পৌঁছানোর আনুষ্ঠানিক দাবি করা হয়। আবার কেউ কেউ বলে থাকেন, এই হার মাত্র ৪৭ ভাগ, আবার অনেকে একে ৫৫ ভাগ বলে থাকেন। তিনি বলেন, এ অবস্থায় ভবিষৎ কর্মকা-ের জন্যে আরো নির্ভরযোগ্য পরিকল্পনা প্রণয়নের উদ্দেশে এই সমীক্ষাটি চালানো হয়েছে।
সেমিনারের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রফিকুল আলম। ড. খলিকুজ্জামানের সভাপতিত্বে সেমিনারের দ্বিতীয় অধিবেশনের উন্মুক্ত আলোচনায় শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, প্রবন্ধকার এবং এনজিও কর্মীরা অংশ নেন।
