২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিসিডিজেসি’র সেমিনারে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালিত

কুমিল্লার দেবীদ্বার প্রেসক্লাবে ১৩ এপ্রিল আয়োজিত সেমিনারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ সেন্টার ফর ডেভলেপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

কর্মসূচিতে বিসিডিজেসি হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর সন্ত্রাসী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এর পাশাপাশি দায়িত্ব পালন করতে গিয়ে সমগ্র দেশে হত্যার শিকার হওয়া সাংবাদিকদের বিচার ও কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবি জানানো হয়।

দৈনিক আমাদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক কাজী রাশিদুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সংবাদ সংস্থা বিডিনিউজ--এর বার্তা সম্পাদক এনামুল হক চৌধুরী এবং অর্থনৈতিক রিপোটার্স ফোরামের সভাপতি জাকারিয়া কাজল।