বাগেরহাটে ট্রাক চাপা পড়ে মহিলা নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাওয়া মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা (৫০) নিহত হয়েছে।
শুক্রবার রাতে বৈদ্যপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সে রাস্তা পার হচ্ছিল। ট্রাকটি আটক করা যায়নি।
