২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সন্ত্রাসীদের হাতে যুবক খুন

কুমিল্লার দ্বিতীয় মুরাদপুরে শুক্রবার সকালে মাদক নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এক যুবককে হত্যা করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহত যুবকের নাম মশিউর হায়দার চৌধুরী লিটন (৩৩)।

পুলিশ এবং স্থানীয়রা জানান, লিটনকে সকাল ৭টার দিকে অপরিচিত দু’ যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার এক ঘন্টা পরেই দ্বিতীয় মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার লাশ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ বিডিনিউজকে জানান, মাদক নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটতে পারে।

তিনি জানান, নিহত লিটন নিজেও একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের দালাল হিসেবে কাজ করত।