২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক একজন সদস্যকে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করেছে । নিহতের নাম ফজলুল হক বাদশা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 12:15 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাদশা, তার স্ত্রী এবং চৌকিদারকে সাথে নিয়ে আজের ফকিরের মাজার জিয়ারত করতে যাওয়ার সময় তিন থেকে চারজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে এবং বাদশাকে ধরে নিয়ে যায়।

এসময় স্ত্রী ও চৌকিদারের চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং  কাঁঠাল বাগানের মধ্যে বাদশা’র লাশ দেখতে পায়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।