জেএমবি’র সামরিক কমান্ডার সানিকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সামরিক কমান্ডার ও জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোটভাই সানিকে বৃহস্পতিবার আদালত থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদ- দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইবুনাল--৫ সানির বিরুদ্ধে অস্ত্র রাখার দায়ে এই রায় প্রদান করেন এবং গুলি রাখার জন্য আরও সাত বছর কারাদ- দেন।
সানির বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তার পক্ষে কোন উকিল ছিল না।
এদিকে, সবুজবাগ থানায় দায়েরকৃত পৃথক এ দুটি মামলায় অপর ছয় আসামী দোষ স্বীকার না করায় একই আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
সানি ছাড়া এই মামলায় যাদের নামে চার্জ গঠন করা হয়েছে তারা হলো- নুর আজম সিদ্দিকী, তার স্ত্রী আলেয়া ফেরদৌসী, এসএম শামিম, আকরামুল ইসলাম, বেলাল হোসেন তামিম ও জাকারিয়া জুয়েল।
দোষ ম্বীকার করে সানি আদালতকে বলে, “আমি পার্থিব আদালতের রায় মানি না। আমি এই আদালতের বিচার চাই না”।
সে আরও বলে, “আমি ইসলামী শাসন বাস্তবায়নের লক্ষ্যে অস্ত্র হাতে নিয়েছি”।
ট্রাইবুনাল আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল এই দুইটি মামলার সাক্ষ্য গ্রহণ করবেন।
