সায়েদাবাদে বাস কাউন্টারে বোমা, আহত ৬
সায়দাবাদ বাস স্ট্যান্ডের একটি কাউন্টারে শুক্রবার ভোরে অজ্ঞাত দুস্কৃতকারীর বোমা হামলায় তিনজন পুলিশসহ ছয়জন আহত হয়েছে।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম চাঁন মিয়া। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায় নাই।
স্থানীয় লোকজন জানান, দুস্কৃতকারীরা সায়দাবাদ হানিফ পরিবহনের কাউন্টার লক্ষ্য করে শক্তিশালী বোমাটি নিক্ষেপ করে নিরাপদে পালিয়ে যায়।
হামলার প্রকৃত কারণ জানা যায় নাই। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
