২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ২ চরমপন্থি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা,

পাবনার সুজানগর উপজেলার বিএলবাড়ি ভবানীপুর এবং চাটমোহর উপজেলার পাতলি গ্রামে বুধবার গভীর রাতে প্রতিপক্ষ দল দুই চরমপন্থি ক্যাডারকে গুলি ও জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহতরা হলো-সুজানগরের রিয়াজুল ইসলাম (২৬) এবং চাটমোহর হাসান আলী (২৮) ।

পুলিশ জানায়, প্রতিপক্ষ গ্র“পের ১০/১২ জন সন্ত্রাসী বাড়ি থেকে রিয়াজুলকে ধরে নিয়ে যায়। তাকে হত্যা করে ভবানীপুর গ্রামের ধান ক্ষেতে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জবাই করা লাশ দেখে স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপর ঘটনায় প্রায় একই সময় চাটমোহর উপজেলার দুবলিয়াপাড়া গ্রামের লাবু প্রমাণিকের ছেলে চরমপন্থি সদস্য হাসান আলীকে প্রতিপক্ষ দলের সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে। হত্যার পর লাশ পাতলির বিলে ফেলে দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত রিয়াজুল ও হাসান চরমপন্থি দলের সক্রিয় সদস্য এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।