মানিকগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া নামক স্থান থেকে পুলিশ বৃহস্পতিবার একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৩৫)।
পুলিশ জানায়, এলাকাবাসী সকালে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ঘিওর থানায় খবর দেয়। পরে তারা সেখান থেকে লাশ উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ জানায়।
ময়নাতদন্তের জন্যে লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
