পাবনা -কুষ্টিয়া সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকাডুবিতে ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১০
পাবনা ও কুষ্টিয়া সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকাডুবিতে বুধবার চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছে।
পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে হযরত সোলাইমান শাহ চিশতী (রাঃ)’র বার্ষিক ওরছে অংশগ্রহন শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ২৫ জনের একটি ভক্তদল পাবনার পাকশীর উদ্দেশে রওনা হয়। মাঝ নদীতে দমকা হাওয়ায় নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বুধবার সকালে নদী থেকে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো পাবনা শহরের ছাতীয়ানী এলাকার আসলাম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বেল্লাল হোসেনের ছেলে পিন্টু (৩০), আজবর আলীর ছেলে কোকিল (২৭) এবং অজ্ঞাতনামা অপর এক যুবক।
