২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালিতে গাঁজাসহ গ্রেফতার ১

পটুয়াখালির মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামে অভিযান চালিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব ৮ এর একটি দল রোববার গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮ এর দলটি অভিযান চালালে গোলাম মোস্তফার স্ত্রী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফাকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করছে।

এব্যাপারে র‌্যাব বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।