২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর লালবগে ম্যানহোলে পড়ে ওয়াসার ২ কর্মচারির মৃত্যু

রাজধানীর লালবাগ থানার চাঁন্দিঘাটে রাস্তার ম্যানহোলে আটকে পড়ে শনিবার ওয়াসার দু কর্মচারির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতরা হচ্ছে সোহরাব (৩০) এবং দুলাল (২৫)। তারা দু’জনেই সায়েদাবাদ ওয়াসা কলোনিতে বসবাস করতেন।

পুলিশ জানায়, ওয়াসার ওই দুই কর্মচারি চাঁন্দিঘাটের হাজি রহীম বক্স লেনের একটি ম্যানহোলে নামার পর শনিবার বেলা ২টার দিকে মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওয়াসার মাস্টাররোলের কর্মচারী দুলাল দুপুর দেড়টার দিকে আবর্জনা পরিস্কার করতে ওই ম্যানহোলে নামে। নামার পরে সে ম্যানহোলে আটকে যায়। সোহরাব তাকে উদ্ধার করার জন্যে নামলে সেও আটকে যায়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ম্যানহোলের বিষাক্ত গ্যাস থেকেই তাদের মৃত্যু হয়েছে।