রাজধানীতে সিস্টেম ম্যানেজমেন্ট ইউনিট প্রকল্পের উদ্বোধন
‘এসএমইউ সূচনা ও লিঙ্গ বৈষম্য কর্মশালা’ বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের প্রকল্পটি গ্রহণের প্রশংসা করেন এবং এর সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন।
এর পর পানিসম্পদ সচিব আনুষ্ঠানিকভাবে এসএমইউ প্রকল্প উদ্বোধন করেন।
প্রকল্প পরিচালক একেএম জসিম উদ্দিনের (এফসিএমএ) সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের উন্নয়ন সহযোগিতা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. রজনী আলেকজান্ডার।
কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) অর্থায়নে তিন বছর মেয়াদী ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থব্যবস্থাপনা সক্ষমতা প্রকল্পের আধুনিকায়ন’ কর্মশালাটির আয়োজন করে।
প্রকল্পটির দলনেতা আব্দুস সালাম এফসিএ বিভিন্ন প্রকল্প কার্যক্রমের বিবরণ সংক্ষেপে উপস্থাপন করেন। তিনি সিস্টেম ম্যানেজমেন্ট ইউনিট (এসএমইউ) ও এর গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
