২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশের কাছে অনেক কিছু শেখার আছে-সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশের কাছে অনেক কিছু শেখার আছে। জার্মানির বোনে ২৭ মার্চ সোমবার “থার্ড ইন্টারন্যাশনাল অন আর্লি ওয়ার্নিং সিস্টেম” কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ প্রস্তুতির বিশেষ করে ঘূর্ণিঝড় কর্মসূচির ৩৩ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকের কার্যক্রমের বিষয় উল্লেখ করে বলেন, সারা বিশ্বের প্রতিটি দেশে এধরণের কর্মসূচি দ্রুত গ্রহণ করা উচিত। তিনি প্লানারি ও সুনামি বিষয়ে গোলটেবিল অধিবেশনে সাম্প্রতিক সুনামির ক্ষয়ক্ষতির বিষয় উল্লেখ করে দুর্যোগের পূর্ব প্রস্তুতির ওপর গুররুত্বারোপ করেন। তিনি দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশকে একটি মডেল হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে বিশ্বের একশ’ ২৯টি দেশের দু’হাজার ৮শ’ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে জার্মান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।