ইডেন কলেজের সাবেক অধ্যক্ষা, এমপি পিন্টু, ছাত্রদল নেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
ইডেন কলেজের সাম্প্রতিক ঘটনায় একজন ছাত্রীর অভিভাবক কলেজের অপসারিত অধ্যক্ষা ফিরোজা বেগম, স্থানীয় বিএনপির সাংসদ নাসির উদ্দিন পিন্টু, ছাত্রদল নেত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ঢাকার সিএমএম আদালতে বুধবার ছাত্রদল নেত্রীদের সিট বাণিজ্য, হোস্টেলের বৈধ আবাসিক ছাত্রীদের সিট বেদখল, ছাত্রীদের ওপর নির্যাতন ও হত্যা প্রচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
এ মামলাটি দায়ের করেন ওয়ারি এলাকার ৭৭ নম্বর যোগিনগর রোডের বাসিন্দা হাসিনা মমতাজ। ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবল হক বাদির বক্তব্য শুনে মামলাটি তদন্ত করে এজাহার হিসেবে গণ্য করার জন্য লালবাগ থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদির আতœীয়া ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের øাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেই সুবাদে তিনি ওই কলেজের অনেক খবরাখবর রাখেন। আতœীয়ার কাছে শুনে ও পত্রিকার সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন, ইডেনের অভিযুক্তা অধ্যক্ষা ও হল সুপারের যোগসাজসে অপরাপর অভিযুক্ত ছাত্রদল নেত্রী নিশীতা, রুমা, রেহেনা, উর্মি, সীমা, সাগর, রোজি, রূপালি, মিতু, জেনি ও হ্যাপী এবং তাদের সহযোগিরা ইডেনের চারটি হলের এক হাজার ২০০ সিটের অর্ধেকেরও বেশী দখল করে লাখ লাখ টাকার সিট বাণিজ্য করে আসছে। এসব সিট বাণিজ্যের নেতৃত্বদানকারীদের অধিকাংশের কোনো ছাত্রত্ব নেই।
উপরন্তু লালবাগের বিএনপির সাংসদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর প্রত্যক্ষ মদদে কলেজ অধ্যক্ষা ও হল সুপারের সহযোগিতায় এ সব অছাত্র নেত্রীরা প্রতিবছর চারটি হোস্টলে ৩০০ ছাত্রীকে টাকার বিনিময়ে তোলে। অভিযুক্তরা এ বছর সিট প্রতি আট থেকে ১০ হাজার করে ২৪ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা পুরোনো হলের ১০৬, ১১৬, ৩২২ ও ৩২৩ নম্বর কক্ষ দখল করে বৈধ ২০ জন আবাসিক ছাত্রীকে বের করে দেয়। ৮ মার্চ ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলন শুরু হলে ১৩ মার্চ কর্তৃপক্ষ হলের ছাত্রী হোস্টেল বন্ধ ঘোষণা করে। প্রতিবাদে ছাত্রীরা কলেজ ত্যাগ না করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ -- বিক্ষোভ চালাতে থাকলে ১৪ মার্চ অভিযুক্ত ছাত্রদল নেত্রীরা পরিকল্পিতভাবে সাধারণ ছাত্রীদের ওপর লাঠিশোটা নিয়ে প্রাণনাশের উদ্দেশে হামলা করে। এতে বহুসংখ্যক ছাত্রী জখম ও আহত হয়।
