মৃত্যুর পূর্বে যুবকের মুখে শেষ উচ্চারিত শব্দ ‘জয় বাংলা’
মৃত্যুর পূর্বে যুবকের মুখে শেষ শব্দটি উচ্চারিত হয় ‘জয় বাংলা’।
নেত্রকোনা জেলার পূর্ব ধলার ১৯ বছরের যবক ইমান আলী। যুব লীগের একজন সক্রিয় কর্মী। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিলে যোগদান করার উদ্দেশে বাসের ছাদে করে যাচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমান আলী বাসের ছাদে দু’হাত উচিয়ে ‘জয় বাংলা’ বলে শ্লোগান দিচ্ছিল। হঠাৎই তার হাত লেগে যায় বৈদ্যুতিক তারে। তারপর পড়ে যায় বাস থেকে।
দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে তাকে নেয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার মুখের শেষ কথাটি ছিল ‘জয় বাংলা’।
ইমান আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চারদিকে নেমে আসে বিষাদের ছায়া।
সোমবার তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। শতশত লোক জানাযায় শরীক হন। অন্যান্যে মধ্যে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন, সাবেক ডিআইজি আব্দুল হান্নান প্রমুখ।
