২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ে জরুরি সভা

শিক্ষা মন্ত্রনালয় আগামী মঙ্গলবার ইডেন কলেজের উদ্ভুত পরিস্থিতি নিয়ে জরুরি সভা আহ্বান করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, অনুষ্ঠেয় বৈঠকে কলেজের সাবেক অধ্যক্ষ ফিরোজা বেগম, চার হলের মহা তত্ত্বাবধায়ক জুলেখা খাতুন এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহান - ঈ - গুলশান যোগ দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জানা যায়, ওই বৈঠকে ইডেন কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক পর্যালোচনা করবেন। কলেজের ওএসডি হওয়া অধ্যক্ষ ফিরোজা বেগমকে আবারো পুনর্বহাল করা যায় কি না, এ বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এছাড়া তা সম্ভব না হলে বিকল্প অধ্যক্ষ কাকে করা যায়, তা -- ও পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।

এ ব্যাপারে অধ্যাপক ফিরোজা বেগমের সাথে যোগাযোগ করা হলে বিডিনিউজকে তিনি বলেন, আমি এ বিষয়ে এখনো অবহিত নই। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো চিঠি আমি এখনো পাইনি।

তিনি সাংবাদিক ও ছাত্রীদের সাথে অসঙ্গত আচরণের কথা উল্লেখ করে বলেন, অসতর্ক মুহূর্তে দু -- একটা ভুল ছাড়া আমি জীবনে কোনো অন্যায় করিনি। ভুল হয়েছে, এটি আমি অস্বীকার করিনি; তবে আমি কোনো অন্যায় করিনি।

ইডেন কলেজে ছাত্রদল নেত্রীদের অবৈধ সিট -- বাণিজ্যকে কেন্দ্র করে গত ৮ মার্চ থেকে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের এক পর্যায়ে কর্তৃপক্ষ হল খালির ঘোষণা দিলে আন্দোলনরত ছাত্রীরা হল না ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ১৩ মার্চ সারারাত কলেজের সামনের আজিমপুর রাস্তা অবরোধ করে রাখে।

এরই পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ সকালে ছাত্রদল নেত্রীদের লাঠিশোটা নিয়ে হামলা এবং হুমকির পর সাধারণ ছাত্রীরা হল ছেড়ে যেতে বাধ্য হয়। তারা প্রায় ২২ ঘন্টা রাস্তায় অবস্থান করে।

ছাত্রীদের আন্দোলনের মুখে ১৯ মার্চ অধ্যক্ষ ফিরোজা বেগমকে করা হয় ওএসডি।