সাভারের ইপিজেড থেকে কোটি টাকার কাপড় আটক
সাভারের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) গেট থেকে চোরাই পথে আনা কোটি টাকা মূল্যের কাপড়সহ একটি কার্ভাড ভ্যান আটক করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা শুক্রবার একথা জানান।
কাস্টমস ও বেপজা নিরাপত্তা কর্মকর্তারা ভ্যাট ফাঁকি দিয়ে ডিইপিজেড (নতুন) জংসাইন টেক্সাইল মিলস লিমিটেড’র নামে চোরাই পথে আনা প্রায় কোটি টাকা মূল্যের কাপড়ভর্তি একটি কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৪০০৪) বৃহস্পতিবার রাতে ডিইপিজেড’র গেটে আটক করা হয়।
এসময় কার্ভাড ভ্যান চালক গেটে ভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে আশুলিয়া থানার এসআই রুহুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্যানে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়।
ফ্যাক্টরির ম্যানেজার (প্রশাসন) মিনহাজুর পলাতক রয়েছে বলে জানা যায়।
