২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নয়াদিল্লিতে আনুষ্ঠানিক অভ্যর্থনা

ভারতের রাজধানী নয়দিল্লির রাষ্ট্রপতি ভবন চত্বরে মঙ্গলবার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উৎসবপূর্ণ পরিবেশে অভ্যর্থনা জানানো  হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মোটর শোভাযাত্রা সহযোগে খালেদা জিয়া রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাকে স্বাগত জানান।

ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকষ দল তাকে সেখানে গার্ড অব অনার প্রদান করে। এ সময় ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরে গার্ড পরিদর্শন করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদানের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী দয়ানিধি মারান, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ই আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি সংবর্ধনা প্রদানের সময় ভারতীয় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন।