২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মূল্যবান চোরাই কাঠবোঝাই ট্রাক আটক

কুমিল্লা সদর থানার দক্ষিণ উপজেলার জামতলা থেকে বন বিভাগের কর্মকর্তারা একটি ট্রাক আটক করে তিনশ’ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছে। বন বিভাগের কর্মকর্তারা সোমবার একথা জানান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 11:42 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

কুমিল্লা বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুয়াগাজী ঢরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৪৪৭৬) কাঠ বোঝাই ট্রাকটিকে শুয়াগাজীতে থামানোর সঙ্কেত দিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা  করে।

বন বিভাগের কর্মকর্তারা ট্রাকটিকে পেছন থেকে ধাওয়া করে জামতলা নামক স্থানে ট্রাকটি আটক করে তল্লাশী চালিয়ে দুই লাখ টাকা মুল্যের আকাশমনি গোলকাঠ উদ্ধার করে। এসময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।