নারায়ণগঞ্জের পাগলায় বস্তিতে অগ্নিকাণ্ড: নিহত ১, আহত ১৫
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলায় সূর্য সিনেমা হল সংলগ্ন একটি বস্তিতে শনিবার সকালে এক অগ্নিকাণ্ডে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
নিহতের নাম সন্ধ্যা রানী ওরফে নাজমা (৪৫)।
এ অগ্নিকাণ্ডে শতাধিক বস্তিঘর ভস্মিভূত হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জসিমের বস্তির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও পোস্তগোলার দমকল বাহিনীর ছয়টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনী জানায়, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
