আউয়াল ও সানি আরও ৮ দিনের রিমান্ডে
ঢাকা শেরাটন হোটেলের সামনে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের মামলায় শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়াল ও জেএমবি’র সামরিক কমান্ডার সানিকে আবারও আটদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সোমবার ঢাকার সিএমএম আদালতে গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা মশিহুর রহমান আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড চান। ম্যাজিস্ট্রেট শামসুল আলম শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগেও এই দুই জঙ্গি নেতাকে একই মামলায় আটদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
