২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার গাবতলীতে অজ্ঞাত ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩৫) জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ উপজেলার পেরীরহাট সংলগ্ন রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ওই স্থানে লাশটি পড়ে থাকতে থেকে জনগণ থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্বৃত্তরা হতভাগ্য ওই ব্যক্তিকে অন্যত্র জবাই করে ও পেটে আঘাত করে ভুরি বের করে ফেলে। পরে লাশটি পেরীরহাটের কাছে রাস্তার পাশে ফেলে যায়। মৃত্যু ব্যক্তির পরনে বেগুনি রঙের লুঙ্গি ও হাফহাতা লাল গেঞ্জি ছিল। এ ব্যাপারে গাবতলী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।