২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে কিশোর শ্রমিক নিহত

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর কাঁচামালের আড়তের কাছে মঙ্গলবার দুপুর ২টায় ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে কবির (১৬) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

যান্ত্রিক গোলোযোগ পরীক্ষার জন্যে মাল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ণ-৭৯৮৭) রাস্তার ওপর মুন্সির হোটেলের সামনে থামালে হঠাৎ ট্রাকটির পেছনের চাকা বিস্ফোরিত হয়। এ ঘটনায় রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা হোটেল কর্মচারি কবির গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত কবির ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউপি’র ভেলার হাট ডোডপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।