মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জের দোহারের মেঘুলা বাজারে সোমবার রাতে এক অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ভস্মিভূত হয়েছে। দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্র মঙ্গলবার একথা জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেঘুলা বাজারের একটি চায়ের দোকানের স্টোভ থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দোকানটির পাশেই পেট্রোলের একটি দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনী অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
দমকল বাহিনী সূত্র জানায়, কেরানীগঞ্জ ও পোস্তগোলা দমকল বাহিনীর মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘন্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
