পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
পটুয়াখালীর বাউফল পৌর শহরের পাবলিক মাঠে সন্ত্রাসীরা ছাত্রলীগের একজন নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে।
পুলিশ মঙ্গলবার জানায় আহত পৌর ছাত্রলীগের সহ-সভাপতি হচ্ছেন-ইমাম হোসেন মনা (২৭)।
সোমবার রাতে মনা বাজার থেকে নাজিরপুরস্থ বাসায় ফেরার পথে পাবলিক মাঠের পূর্ব পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
আহতের পারিবারিক সূত্র অভিযোগ করে, স্থানীয় বিএনপি কর্মীরা এই হামলা চালিয়েছে।
মনাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
