২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সংকটের জন্য কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা দায়ী: স্থায়ী কমিটি

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় দেশের সার সংকটের জন্য সার ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সোমবার অনুষ্ঠিত জাতীয় সংসদ কমিটির এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল মান্নান।

সভা সূত্রে জানা যায়, সভার বিরোধী দলীয় সাংসদরা কৃষির ভরা মৌসুমে সার সংকটের জন্য সরকারের তীব্র সমালোচনা করেছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে সার সংকট নেই। তবে যথাযথভাবে সারের বন্টন নিশ্চিত করা যাচ্ছে না। এতে আরো বলা হয়, ভরা মৌসুমে সার ব্যবস্থাপনার জন্য দু’বছর প্রতি ইউনিয়নে দুই জন করে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছিল। কিন্তু তা না মেনে উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ করা হয়।

উপজেলা পর্যায়ে নিযুক্ত এই সব ডিলারদের ব্যবসার কারণে পল্লীর সাধারণ কৃষকরা সার পাচ্ছে না। কমিটি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য কৃষিমন্ত্রী এমকে আনোয়ারের প্রতি আহবান জানায়।

সভায় আওয়ামী লীগের মোতাহার হোসেন, জামায়াতের এমএ আজিমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।