ঢাকায় চালবোঝাই ট্রাকসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকার ডেমরা থানাধীন শনির আখড়া থেকে সোমবার ভোরে ১৭০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ছিনতাই করার পর পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা নরসিংদীগামী চালবোঝাই ট্রাকের চালক এবং হেলপারকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে চালবোঝাই ট্রাকটি নিয়ে বাবুবাজার চাল আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসে।
এসময় ওই বাজারের নৈশপ্রহরী ছিনতাইয়ের বিষয়টি টের পেয়ে কোতয়ালি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে এসে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-দেলোয়ার হোসেন (৪৫) ও আলাউদ্দিন (৪২)। এ ব্যাপারে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
