২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শামসুল হক এর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিলাদ মাহফিল

সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শামসুল হক এর মৃত্যুতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান অধ্যাপক হককে শুধু দেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার একজন গুনী ও প্রখ্যাত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।