নড়াইলে ১৫ বস্তা চোরাই সার আটক
নড়াইলে চোরাই সার পাচার কালে শনিবার সকাল ১১ টায় রূপগঞ্জ কলেজ রোড় থেকে ১৫ বস্তা সারসহ তিনটি ভ্যান আটক করা হয়েছে।
নড়াইল মাইজপাড়া গ্রামের সার ডিলার বিশ্বজিৎ দাস উক্ত সার অবৈধভাবে জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের জনৈক বক্তির নিকট বিক্রি করে দিচ্ছিল।
সারভর্তি ভ্যানগুলো রূপগঞ্জ ভিক্টোরিয়া কলেজের সামনে পৌঁছালে স্থানীয় কৃষক লীগ নেতা মশিয়ার বিশ্বাসের সন্দেহ হয়। তিনি ভ্যানের গতিরোধ করে চালকদের জিজ্ঞাসাবাদ করলে ভ্যান চালকরা সার পাচারের কথা স্বীকার করে।
পরে মশিয়ার বিশ্বাস পুলিশকে খবর দিলে পুলিশ সারের বস্তাসহ ভ্যানগুলো তাদের হেফাজতে নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।
