পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী সুজন র্যাবের হাতে গ্রেপ্তার
পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী সুজন বৃহস্পতিবার র্যাব-৮ এর হাতে গ্রেপ্তার হয়েছে।
শহরের জৈনকাঠি এলাকা থেকে র্যাব বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সুজন মৃধা ওরফে স্বাধীনকে (২৯) গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার নামে সদর থানাসহ কয়েকটি থানায় বেশ ক’টি মামলা রয়েছে।
সে মাদক চোরাচালানি চক্রের সাথেও জড়িত বলে জানা গেছে।
সে ২০০০ সাল থেকে পুলিশের চোখ এড়িয়ে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
জেলার বাইরে সে নিজেকে স্বাধীন বলে পরিচয় দিত। শহরের জৈনকাঠি, বহালগাছিয়া ও কালিকাপুর এলাকার লোকজন তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছে।
