২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁয়ে ইটভাটায় কাঠ পোড়ানোর মহোৎসব শুরু

াকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় ইট ভাটায় কাঠ পোড়ানোর মহোৎসব শুরু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ইটভাটার মালিকরা রাতের বেলায় ট্রাক ভ্যানে করে কাঠ খড়ি পোড়ানোর জন্য ভাটায় নিয়ে আসছে। এর ফলে ধোঁয়া ও বর্জ্য নির্গত হওয়ায় শস্যক্ষেত যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি পরিবেশও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

নিয়ম অনুযায়ী ১২০ ফুট চিমনি স্থাপনের বিধান থাকলেও বেশিরভাগ মালিক তা মানছে না।

এ ব্যাপারে জেলা ইটভাটা কর্মকর্তারা জানান, জেলা প্রশাসনের নিযুক্ত এক কর্মকর্তা মোটা অংকের বিনিময়ে এসব অবৈধ কর্মকান্ডকে প্রশ্রয় দিয়ে আসছে।

জেলা প্রশাসক গাজী মিজানুর রহমান জানান , ভাটায় কাঠ পোড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।