কলাপাড়া-পটুয়াখালী সড়কে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৬
কলাপাড়া-পটুয়াখালী সড়কে মঙ্গলবার দুপুরে এক বাস দুর্ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর সরদার (৩৫)।
যাত্রীরা জানায়, মৃধা পরিবহনের বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার পথে নির্মানাধীন সড়কে বেপরোয়া গতিতে চলার সময় ফকিরবাড়ি নামক স্থানে দুপুর একটার দিকে দুর্ঘটনায় পতিত হয়।
উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে।
ঘটনার পর বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে।
