টঙ্গীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
টঙ্গীর হোসেন মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।
নিহত ফানিশার্স ব্যবসায়ীর নাম আবুল হোসেন (৩৫)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে আবুল হোসেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী খুব কাছ থেকে তাকে গুলি করে।
গুরুতর আহত আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
