২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অমর ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশের ব্যবস্থা গ্রহণ

অমর একুশে ফেব্রুয়ারি যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পর দিন ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণের জন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

শনিবার এক ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিমউদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক, কলেজ সড়ক এবং তোপখানা সড়ক ও শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী এলাকার জনসাধারণদের আজিমপুর গোরস্থানে যাওয়ায় জন্যে দেওয়ান বাজার সড়ক, কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসি মোড়, নীলক্ষেত সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক হয়ে নিউমার্কেটের ১নং গেইট দিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ, আজিমপুর, পলাশী, চকবাজার, বকশী বাজার, চকবাজার, উর্দু রোড, এবং ঢাকেশ্বরী এলাকার জনসাধারণদের আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেটের ১নং গেইটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেইটের ভিতর দিয়ে যেতে হবে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজ এলাকার জনসাধারণদের কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসি মোড়, নীলক্ষেত সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক হয়ে নিউমার্কেটের ১নং গেইটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেইটের ভিতর দিয়ে যেতে হবে।

এছাড়া শহীদ মিনারে যেতে হলে হাইকোর্ট, দোয়েল ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসি মোড়, নীলক্ষেত ক্রসিং, নিউমার্কেট, পুরাতন রেলওয়ে সড়ক, আজিমপুর সড়ক, আজিমপুর বেবী আইসক্রিম মোড়, পলাশী ক্রসিং, স্যার সলিমুল্লাহ হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে যেতে হবে। আজিমপুর গোরস্থানে যাওয়ার জন্যে এ রাস্তা ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ রাস্তাগুলোতে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় যান চলাচল ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে পর দিন ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে।