২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ১২ জেলেসহ ট্রলারডুবি, ৪ জেলে নিখোঁজ

কুয়াকাটা থেকে প্রায় ২০ কি.মি. গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ১২ জেলেসহ ডুবে গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

জেলে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাছ শিকার শেষে ফেরার পথে ঢেউএর তোড়ে ট্রলারের তলদেশ ফেটে ডুবে যায়। তাৎক্ষনিকভাবে ট্রলারের মাঝি এবং অপর সাত জেলে উদ্ধার হলেও এখনো চার জেলে নিখোঁজ রয়েছে। এরা হচ্ছেন, বশির আহমদ (৪০), সোবহান (৩৫), কাদের (৫২) ও নুরুল ইসলাম (৩০)।

মাঝি আব্দুর রশিদ শেখ জানান, এফবি চাকামইয়া (সমবায় সমিতি নং ৪৯) ট্রলারটি মাছ, জ্বালানি ও জালসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে।

নিখোঁজ জেলেদের দু’জনের বাড়ি নীলগঞ্জে এবং অপর দু’জনের বাড়ি তালতলী ও পাথর ঘাটায়।

এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।