২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরনীগঞ্জে গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু কন্যা নিহত

কেরনীগঞ্জে মঙ্গলবার দুপুরে একটি দ্রুতগামী যানের চাকার নিচে পিষ্ট হয়ে এক শিশু কন্যা নিহত হয়েছে। তার নাম শারমীন (৮)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় লোকজন ঘাতক বিছমিল্লাহ পরিবহনটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত শারমীন পাটকাজর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে রিকসা চালক আলমগীরের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শারমীন স্কুল থেকে ফেরার পথে নয়াবাজার-নওয়াবগজ্ঞ রাস্তার মুসলিম বাজারের কাছে উক্ত পরিবহনের নিচে চাপা পড়ে নিহত হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, উক্ত পরিবহন কোনও রোড পারমিট ছাড়াই দীর্ঘদিন ধরে চলাচল করছে এবং এটির মালিক ক্ষমতাসীন দলের একজন ক্ষমতাধর ব্যক্তি ।

এলাকাবাসী চালক ও মালিককে গ্রেপ্তার এবং শাস্তি দাবি করেছে।