২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র ও সংসদীয় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়: শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মঙ্গলবার এক বাণীতে বলেছেন, ১৫ ফেব্রুয়ারি গণতান্ত্রিক ও সংসদীয় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। নিবাচনে কোন ভোটার ও কোন দলের অংশগ্রহণ ছিলনা।

তিনি আরো বলেন, মানুষের সাংবিধানিক, গণতান্ত্রিক এবং ভোট ও ভাতের অধিকার পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটে ১৯৯০ সনে।

তিনি বলেন, জিয়াউর রহমান অসাংধিানিক পদ্ধতিতে ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বিএনপি প্রতিষ্ঠা করে এবং সে কারণে বিএনপি চরিত্রগতভাবেই একটি স্বৈরাচারী দল।

বাণীতে তিনি আরো উল্লেখ করেন, বিএনপি ১৯৯১ সালে সুহ্ম কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে। খ্সমতায় বসেই বিএনপি সরকার স্বৈরাচারী কায়দায় ১৯৯৪ সালের মাগুরা উপ-নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। এত গোটা জাতি স্তম্ভিত হয়ে পড়ে।