২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘ঘ’ ইউনিটের ফল সোমবার প্রকাশিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঘ’ ইউনিটে মোট ২৫৮৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৫৮৮৭ জন উত্তীর্ণ হয়। এ ইউনিটে ৩২০৪০ জন আবেদনপত্র জমা দেয়। পাশের হার শতকরা ২২.৭৪ ভাগ। পরীক্ষায় উত্তীর্ণের মধ্য থেকে মেধা অনুযায়ী বিজ্ঞান বিভাগ থেকে ২০০০, মানবিক বিভাগ থেকে ৫০০ এবং বাণিজ্য বিভাগ থেকে ৫০০ নিয়ে তিনটি পৃথক গ্রুপওয়ারী মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে (তালিকা সংযোজিত)। প্রকাশিত ফলাফল ওয়েবসাইট http://www.univdhaka.edu-তে দেখা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গেটে ভর্তি পরীক্ষার ফলাফল টানিয়ে দেওয়া হয়েছে।

এই ইউনিট থেকে মানবিক, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও আইন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে এবং বিজ্ঞান অনুষদের গণিত ও পরিসংখ্যান বিভাগে ছয় শ’ পচিশ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

মেধা তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীদের মেধাক্রম অনুযায়ী বিভাগ বাছাই করার লক্ষ্যে পত্রিকা ও সাধারণ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

কোন ছাত্র-ছাত্রী যদি উত্তরপত্র পুনঃনিরীক্ষা করাতে চায় সেক্ষেত্রে পাঁচ শ’ টাকা জমা দিয়ে পরীক্ষার প্রবেশ পত্রের কপি সংযোজনসহ ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ-এর বরাবরে ১৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে লিখিত আবেদন করতে হবে।