২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর চট্টগ্রামে ৬ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাহার

বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৪৮ টি রুটে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ছয় ঘণ্টা অতিবাহিত হওয়ার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (বিআরটিডব্লিউএফ) চট্টগ্রাম শাখা এ ধর্মঘট আহ্বান করে। রোববার দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফেডারেশন নেতাদের ফলপ্রসূ আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

চট্টগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আমীর হোসেনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চট্টগ্রাম শাখার ১৫ জন নেতা উপস্থিত ছিলেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিজুল হক বিডিনিউজকে জানান, বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর দুপুর ১২ টার পর থেকে আমরা ধর্মঘট প্রত্যাহারে রাজি হযেছি।

তিনি বলেন, আগামী দু’ দিনের মধ্যে ফেডারেশন নের্তৃবৃন্দ ও বিভাগীয় কমিশনার এবং পুলিশের উপ মহাপরিদর্শকের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হবে।

দুপুর ১২ টায় ধর্মঘট প্রত্যাহার করা হলেও পরিবহন চলাচল স্বাভাবিক হয় বেলা দুইটায়। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।

ধর্মঘট চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। কেবল সংরক্ষিত কিছু যানবাহন এবং সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় রাজধানীতে রিক্সা চলাচল ছিল ব্যাপক এবং এর ফলে তীব্র জানজটের সৃষ্টি হয়।

ধর্মঘটের আওতামুক্ত থাকায় ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য দূলপাল্লার রুটে বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

শহরের বিভিন্ন্ বাসস্টপে সাপ্তাহিক ছুটি শেষে প্রথম দিনে অফিসে যাওয়ার জন্য যানবহনের আশায় দাঁড়িয়ে থাকা লোকদের ভিড় পরিলক্ষিত হয়।

চট্টগ্রামের ৩৫ টি রুটে যাতায়াতকারী পরিবহনের অভাবে কয়েক শ’ যাত্রীকে ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে পরিবহন যোগাযোগ অচল থাকায় অনেক যাত্রীকেই বিভিন্ন বাসস্টেপে যাত্রীদের আটকে থাকতে হয়েছে।

ফেডারেশন নেতারা জানান, শনিবার রাতে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে এবং দাবি বাস্তবায়নের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

১৪ দফা দাবির পরিপ্রেক্ষিতে ফেডারেশন নেতারা ১৭ ডিসেম্বর থেকে দু’ দিনের ধর্মঘট আহ্বান করে।

অন্যদিকে, বাংলাদেশ অট্রোরিক্সা শ্রমিক লীগ তাদের এ ধর্মঘটের বিরোধিতা করে বলে, ধর্মঘটকারীদের সাথে এ ধর্মঘটের কোনও সম্পর্ক নেই।

ফেডারেশনের দাবির মধ্যে রয়েছে, চট্টগ্রাম কক্সবাজার এবং টেকনাফ রুটে লাক্সারি কোচ চালু করা এবং ছাটাইকৃত পরিবহন শ্রমিকদের পুনর্বহাল করা, বিআরটিএ’র ওপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, পরিবহন থেকে পুলিশের চাঁদাবাজি দমনের জন্য আলাদা ম্যাজিস্ট্রেট ও আদালতের ব্যবস্থা করা।