২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠোঁট কাটা রোগীদের ফ্রি চিকিৎসা দিচ্ছে সেন্ট্রাল হাসপাতাল

বিশ্বখ্যাত ক্লেফট সংস্থা ‘স্মাইল ট্রেইন-এর আর্থিক সহায়তায় সেন্ট্রাল হাসপাতালে আগামী দুই বছরে গরিব ও অস্বচ্ছল পরিবারের ঠোঁট কাটা ও তালু কাটা এক হাজার রোগীকে বিনামূল্যে অপরারেশনসহ চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 11:34 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের চিকিৎসাক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।

গত দু’বছরে ৮৫০ রোগীর সফল অপরারেশনের সুবাদে ‘স্মাইল ট্রেইন-সেন্ট্রাল হাসপাতালে ক্লেফট প্রকল্পে’র মেয়াদ সম্প্রতি আরও দুই বছরের জন্য নবায়ন করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক এ জে এম সালেকের তত্ত্বাবধানে এই প্রকল্প পরিচালিত হবে। চিকিৎসা পেতে আগ্রহী রোগীদের ধানমন্ডির গ্রীণ রোডস্থ হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।