২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শনিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহত ব্যক্তি হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের সফির উদ্দীনের ছেলে এরশাদ আলী (১৮)।

বিডিআর সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে এরশাদ গরুকে ঘাস খাওয়াতে বুজরুখ সীমান্তে মূল স্তম্ভের ৫৫৮/৫ এর নিকট গেলে বিএসএফ’র খুড়কা ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে।

পরবর্তীতে বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে এসে নিহত যুবকের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হরিপুর বিওপি’র কমাণ্ডার আবু সাঈদ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ যুবকের লাশ বাংলাদেশের কাছে ফেরত দেয়নি।