২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতে অলাভজনক বিনিয়োগের জন্যে ড. ইউনুসের আহবান

দরিদ্র জনগোষ্ঠির জন্যে স্বল্পমূল্যে আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে রোববার প্রখ্যাত অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনুস স্বাস্থ্য খাতে অলাভজনক বিনিয়োগের আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তিনি বলেন, সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর লাভমুখী মনোভাবের কারণে বিজ্ঞানের উন্নয়ন সুবিধা দরিদ্রদের কাছে পৌঁছায় না। এ সমস্যা সমাধানের জন্যে বিকল্প সেবা-সুবিধার প্রয়োজন।

গ্রামীণ ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. ইউনুস রোববার ঢাকায় ডায়রিয়া ও অপুষ্টি বিষয়ক অষ্টম কমনওয়েলথ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে একথা বলেন।

ক্ষুদ্র ঋণ প্রদানের অভিনব কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা ড. ইউনুস আরো বলেন, প্রতিরোধযোগ্য হওয়া সত্বেও অপুষ্টি বিশ্বব্যাপী বিদ্যমান একটি সাধারণ সমস্যা।

আর্ন্তজাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং ডিএফআইডি’র সহযোগিতায় কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক গেস্ট্রোঅ্যান্ট্রোলজি আ্যান্ড নিউট্রিশন তিনদিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক এজেডএম জাহিদ, ডিএফঅইডির বাংলাদেশ প্রতিনিধি ডেভিড উড, ড. টনি নেলসন, ডেভিড এ সেক প্রমুখ এতে বক্তব্য রাখেন।