২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের ৬৬ আসনে মনোনয়ন পেলেন যারা

১৪ দলের নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নের চিঠি নিতে শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 02:49 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সোমবার সন্ধ্যা নাগাদ ৬৬টি আসনে মনোনয়ন পেয়েছেন ৬৫জন। মোহাম্মদ নাসিম পেয়েছেন দুটি আসনে।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, যারা মনোনয়নের চিঠি নিচ্ছেন তাদের একটি প্রার্থিতা প্রত্যাহার ফরমও সাক্ষর করতে হচ্ছে। যাতে যে কোনো মুহূর্তেই মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা যায়।

প্রার্থীরা হলেন টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে ড. আহসান ইসলাম টিটু, গাজীপুর-১ আসনে রহমত আলী, ঢাকা-১১ (মিরপুর) আসনে কামাল আহম্মেদ মজুমদার, যশোর-৫ আসনে অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, দিনাজপুর-২ আসনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিম, লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন, ফেনী-২ আসনে জয়নাল হাজারীর ছোট বোন খোদেজা বেগম, হবিগঞ্জ-১ আসনে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, শেরপুর-৩ আসনে প্রকৌশলী ফজলুল হক, পাবনা-২ আসনে মুক্তিযুদ্ধে উপ সেনাপতি এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, নারায়ণগঞ্জ-৩ আসনে কাওসার হাসনাত, মানিকগঞ্জ-১ আসনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুলর রহমান দুর্জয়, মাগুরা-১ আসনে অধ্যাপক এম এইচ আকবর, মাগুরা-২ আসনে বীরেন শিকদার, কুমিল্লা-৮ আসনে আফতাবুল ইসলাম, ময়মনসিংহ-৭ আসনে আবদুল মতিন সরকার, ঝিনাইদহ-২ আসনে নূর এ আলম সিদ্দিকী, চট্টগ্রাম-১০ আসনে জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল, কুমিল্লা-১১ আসনে ডা. কামরুজ্জামান, ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই, যশোর-৪ আসনে শেখ আবদুল ওয়াহাব, ঝিনাইদহ-৩ আসনে শফিকুল আযম খান চঞ্চল, ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-৪ আসনে এ এইচ মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার, লক্ষ্মীপুর-৩ আসনে এম এ হাসেম, লক্ষীপুর-১ আসনে মো. শাহজাহান, লক্ষ্মীপুর-২ আসনে হারুনর রশিদ, ফরিদপুর-১ আসনে আবদুর রহমান, ফরিদপুর-২ আসনে সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ (সদর) আসনে খন্দকার মোশাররফ, ফরিদপুর-৫ আসনে কাজী জাফরুল্লাহ, ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যশোর-২ আসনে শেখ মফিজউদ্দিন, পঞ্চগড়-১ আসনে জাসদ নেতা নাজমুল হক প্রধান, শরীয়তপুর-৩ আসনে আবদুর রাজ্জাক, শরীয়তপুর-২ আসনে কর্নেল (অব.) শওকত আলী, শরীয়তপুর-১ আসনে মোবারক আলী শিকদার, খুলনা-২ আসনে প্রশিকার সভাপতি কাজী ফারুক আহম্মেদ, ঝালকাঠি-১ আসনে ডি এইচ হারুন, নেত্রকোনা-৩ আসনে মঞ্জুর কাদের কোরায়শী, টাঙ্গাইল-৮ আসনে অ্যাডভোকেট শওকত মোমেন শাজাহান, ময়মনসিংহ-১১ আসনে ডা. এম আমানুল্লাহ, টাঙ্গাইল-৩ আসনে অধ্যাপক এম মতিউর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে এবাদুল করিম বুলবুল, বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, টাঙ্গাইল-২ আসনে খন্দকার আসাদুজ্জামান, বরিশাল-৪ আসনে মাঈদুল ইসলাম, বরিশাল-১ আসনে আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-৩ আসনে অ্যাড. আফজালুল করিম, বগুড়া-৫ আসনে এস পি হাবিবুর রহমান, কুমিল্লা-২ আসনে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, চাঁদপুর-৬ আসনে শামসুল হক ভূঁইয়া, নরসিংদী-১ আসনে সাবেক সচিব মোহাম্মদ আলী, কিশোরগঞ্জ-৫ আসনে অ্যাড. আব্দুল হামিদ, জামালপুর-৩ আসনে র্মীজা আজম, কুমিল্লা-৩ আসনে জাহাঙ্গীর আলম সরদার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, সিরাজগঞ্জ-১ ও ২ আসনে মোহাম্মদ নাসিম, চট্টগ্রাম-৪ আসনে রফিকুল আনোয়ার, মুন্সিগঞ্জ-৪ আসনে মহিউদ্দিন আহমেদ এবং কিশোরগঞ্জ-১ আসন থেকে মশিউর রহমান হুমায়ুন।