২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডের কাছে বুধবারের সড়ক দুর্ঘটনায় আহত সুন্দর আলী (৩৫) বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ঘটনাস্থলে নিহত অপর তিনজনের পরিচয় জানা গেছে।

ধামরাই থানার এসআই ইকবাল হোসেন জানান, নিহতরা হলেন যশোর সদর থানার কালিগঞ্জের ছবেদ আলী (৪০), মাগুরার দূর্গপুর থানার সুজন সাহা (২৬) এবং একই এলাকার মনিরুজ্জামান (২৭)।

গুরুতর আহত ঝিনাইদহের কালিগঞ্জ থানার সুন্দর আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

ঈগল পরিবহনের যশোরগামী একটি বাস বুধবার দুপুর ১টার দিকে সুতিপাড়া স্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায় ।