কুমিল্লায় বাস চাপায় মা ও মেয়ের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিন ব্যাক্তি নিহত হয়েছে দাউদকান্দিতে শনিবার সকালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা যাওয়ার সময় স্টারলাইনের একটি বাস দাউদকান্দি উপজেলার গৌরিপুরে একটি রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছিয়া বেগম ও তার মেয়ে ফাতেমা বেগম মারা যান।
তাদের বাড়ি সরকারপুরে।
দাউদকান্দি থানা পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে।
