২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বিজয় দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে বিভিন্ন ভবনে ওড়ানো হয় জাতীয় পতাকা।

বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে জুবেরী ভবনস্থ শিক্ষক লাউঞ্জে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের গল্প শোনার অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান, ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে।

সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।